স্টাফ রিপোর্টার: পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণের অর্থের সাশ্রয় ও অপব্যয় এড়াতে বন্যা ও নদী ভাঙনরোধে স্বল্প খরচের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করতে হবে।মানুষের কল্যাণের কথা সর্বাগ্রেবিবেচনায় নিতে হবে।জনকল্যাণ মুখী কাজের মাধ্যমে জনগণের নিকট নিজ নিজ দপ্তরের অস্তিত্ব জানান দিতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এর অধীন দপ্তর ও সংস্থা সমূহের প্রধানদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুশাসন নিশ্চিতে আইন ও বিধিঅনুযায়ী নিজনিজ দপ্তরের ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে।স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নিয়মিত ভাবে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অব্যাহত রাখতে হবে।জনগণের অভিযোগ ও প্রত্যাশা পূরণে অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে হবে।উপদেষ্টা এসময় পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মতামত ও সুপারিশ গ্রহণ করেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, বাংলাদেশ হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদীকমিশন এবং নদী গবেষণা ইনস্টিটিউটের প্রধানগণ নিজনিজ সংস্থার চলমান কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিত উপস্থাপন করেন।
স্টাফ রিপোর্টার: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে বিশ্বে যে নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা মোকাবিলায় যুবসমাজকে উপযুক্ত জ্ঞান ও দক্ষতা দিয়ে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্ ...
ডেস্ক রিপোর্ট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
সব মন্তব্য
No Comments