সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব,দেশ বরেণ্য চলচ্চিত্র নির্মাতা,প্রবীণ অভিনেতা,সাহিত্যিক আমজাদ হোসেনের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী।
১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে এ উপলক্ষে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র,জামালপুর বকুলতলা মোড় থেকে একটি মৌন শোভাযাত্রার আয়োজন করে।
শোভাযাত্রায় উদীচী শিল্পীগোষ্ঠী,জামালপুর জেলা সংসদ,কবিতীর্থ,নাট্যনীড়,থিয়েটার অঙ্গন,ষড়ঙ্গ আবৃত্তি পীঠ,লালন একাডেমী,নৃত্যশিল্পী সংস্থা,বর্ণালী একাডেমি,উদীয়মান তরুন সংঘ,বসাকপাড়া ক্রীড়াচক্র,সততা ব্যবসায়ী কল্যান সমিতি,বন্ধন জামালপুরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিকসংগঠন শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
শোভাযাত্রার শুরুতে বকুলতলা চত্ত্বরে বক্তব্য রাখেন,আমজাদ হোসেনের সন্তান চিত্রনায়ক সাজ্জাদ হোসেন দোদুল,ছোট ভাই অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন মানু,জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী,বিশিষ্ট সাংবাদিক সাযযাদ আনসারী,কবি আলী জহির প্রমূখ।
বক্তব্য শেষে শোভাযাত্রাটি বকুলতলা মোড় থেকে বনপাড়া জামালপুর পৌর কবরস্থানের সামনে গিয়ে শেষ হয়। পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments