সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি : জনগণের মুক্তির সংগ্রাম ও ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
রবিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক কমরেড তাপস ঘোষ, জেলা পার্টির সদস্য কমরেড আব্দুল মালেক, কমরেড সুপরঞ্জন চৌধুরী ও কমরেড আব্দুর নূর।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার অন্যতম নেতা শিশির দেব, নারী মুক্তি সংসদের নেত্রী শেলী দে সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর ম্যুরালে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা নিবেদন
জনগণের মুক্তির সংগ্রাম ও ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত থেকে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
সব মন্তব্য
No Comments