২৪ ঘণ্টায় সারাদেশে ৯ হাজার জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 03 Jul 2021
২৪ ঘণ্টায় সারাদেশে ৯ হাজার জনের ভ্যাকসিন গ্রহণ

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৯ হাজার জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন ৭ হাজার ৭ জনে গ্রহণ করেছে। এনিয়ে সিনোফার্মের ভ্যাকসিন প্রথম ডোজ মোট ৭১ হাজার ৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২ হাজার ২৩৭ জন।

২৪ ঘন্টায় অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছে ১ হাজার ৫১ জন।প্রথম ডোজ মোট নিয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৯৬৪ জন।দ্বিতীয় ডোজ নিয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।

গত ২৪ ঘন্টায় ফাইজারের প্রথম ডোজ নিয়েছে ৯৪২ জন। মোট নিয়েছে ১ হাজার ৮৬৬ জন।

উল্লেখ্য, ৩ জুন বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ৭৭ হাজার ৭৩৫ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

;