ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জারিফ আনছারি অভি (২২) নামে এক তরুণকে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মাদক সহ গ্রেফতারকৃত জারিফ আনছারি অভি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মিজানুর রহমান আনসারির ছেলে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজমপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে কারাগারে পাঠান বিচারক।।
তিনি আরও জানান, এই ঘটনায় জারিফ আনছারি অভি’র বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে ১টি নারী ও শিশু আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুুকুরের পানিতে ডুবে আলেয়া আক্তার (৪) ও জান্নাত আক্তার (৪) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। আলেয়া ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে ও জান্নাত রাজীব মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নামে। এক পর্যায়ে তারা দুজনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments