সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী)তানোর : রাজশাহীর তানোরে শিশু ও যুব ফোরামের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন তানোর এপি’র সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা ও লিঙ্গ বৈষম্য প্রতিরোধে জন- সচেতনতামূলক নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসএমসি সভাপতি মোঃ কেরামত আলির সভাপতিত্বে নারী ফুটবল প্রীতি ম্যাচের উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ী এবং বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন ৪ নং সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক খাঁন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এসিও ম্যানেজার স্বপন মন্ডল , ইউপি সদস্য মোঃ সুয়াইবুর রহমান, মহিলা ইউপি সদস্য মোসাঃ সিমা বেগম, তানোর এপি ম্যানেজার বিমল জেমস কস্তা , গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরনা চিসিম, সরনজাই বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান , সরনজাই যুব ফোরাম সভাপতি মোঃ শান্ত ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments