স্টাফ রিপোর্টার: বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় আরও একধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত সূচক অনুযায়ী, দুর্নীতির মাত্রার দিক থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৩তম। এর আগের বছর ২০২৪ সালে এই অবস্থান ছিল ১৪তম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সূচক প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বিশ্বের ১৮২টি দেশ ও অঞ্চলের ওপর পরিচালিত জরিপ ও বিশ্লেষণের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সূচক প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ থাকলেও বাস্তব ক্ষেত্রে এর কার্যকারিতা এখনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। ফলে আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও পিছিয়েছে।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত না হলে এ অবস্থার উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে তিনি দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
টিআইবি জানিয়েছে, এই সূচক মূলত সরকারি খাতের দুর্নীতির ধারণার ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়, যা একটি দেশের সুশাসন পরিস্থিতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
সব মন্তব্য
No Comments