সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চলনবিলের তিশিখালী মাজারের পাশের একটি খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। বৃদ্ধের আনুমানিক বয়স ৫৫ বছর। লাশটি উদ্ধার করে সিংড়া থানায় আনা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে তিশিখালী মাজারের পাশে অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সিংড়া থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় আনে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জামিল আকতার ও অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী।
সিনিয়র এএসপি জামিল আকতার জানান, মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। রাজশাহীর সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments