দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দাফন সম্পন্ন হয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্থের ঘটনায় নিহত রজনী ইসলামের। উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর কবরস্থানে মঙ্গলবার সকাল ৯টায় তাঁর দাফন সম্পন্ন হয়। এরআগে মঙ্গলবার ভোরে সাদীপুর গ্রামের (শ^শুর বাড়ি) নিজ বাড়ীতে রজনী ইসলামের মরদেহ নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ও শোকের ছায়া নেমে আসে গ্রামে। নিহত রজনী ইসলামের ৩ সন্তানের মধ্যে ছোট মেয়ে ঝুমঝুম ইসলাম পঞ্চম শ্রেণীতে ও মেজ ছেলে রোহান ইসলাম ষষ্ঠ শ্রেণীতে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে। বড়ছেলে রুবাই ইসলাম এবছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। রজনী ইসলাম তার মেয়েকে নিতে স্কুলে গিয়েছিলেন উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে। এসময় বিধ্বস্থ বিমানের লোহার টুকরো রজনী ইসলামের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত তাকে উদ্ধার করে সিএমএইচে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার মেয়ে ঝুমঝুম ইসলাম স্কুল ছুটি হওয়ার পরপরই ক্যাম্পাস থেকে বের হওয়ায় দূর্ঘটনা থেকে সে প্রাণে বেঁচে গেছে বলে জানিয়েছেন তার বাবা জহুরুল ইসলাম।
নিহত রজনী দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ব্যবসা সূত্রে তিনি পরিবার সহ ঢাকার উত্তরায় বসবাস করতেন।
রজনী ইসলামের মৃত্যুতে তার পরিবার শোকে মুহ্যমান রয়েছেন। এলাকায় নেমে এসেছে এসেছে শোকের ছায়া।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ড বিতরণে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। তারা কার্ড বিতরণ প্রক্রিয়া পুনঃতদন্তের ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভর্তি ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২২ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের মুলাদী উপজেলায় স্কুলকক্ষ দখল করে দুই বছর ধরে বসবাসের প্রতিবাদ করায় এক বৃদ্ধাসহ নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি মুলাদী উপজেলার সফিপুর ইউ ...
সব মন্তব্য
No Comments