সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সড়ক দুর্ঘটনায় সৈয়দ গোলাম সরওয়ার জাহান (৪২) নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।
১০ জানুয়ারী (সোমবার) সন্ধ্যায় পৌরসভার ময়লা ফেলার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম সরওয়ার জাহান শহরের হাটচন্দ্রা বাজার এলাকার সৈয়দ ছানা মিয়ার ছেলে। তিনি জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দ গোলাম সরওয়ার জাহান মোটরসাইকেল আরোহী ছিলেন। দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনি কিছু বলতে পারছি না।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments