চট্টগ্রাম অফিস: সারগাম সংগীত পরিষদের আয়োজনে বিশিষ্ট নাট্যকার, লেখক ও গবেষক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান শুক্রবার (৫ মে) বিকালে চট্টগ্রাম সিটির পূর্ব ফিরোজ শাহ কলোনি প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইলিয়াস খান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক মুছি উদ-দৌলা, মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, দেওয়ান মাকসুদ ও শাহজাহান, সাবেক মহিলা কাউন্সিলর আবিদা আজাদ, সারগাম সংগীত পরিষদের উপদেষ্টা উত্তম কুমার দত্ত, নাট্যাধারের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল যাত্রা, উত্তরাধীকারের দল প্রধান অসিত দাশ পুলক, বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, শ্রমিক নেতা মিয়া মোহাম্মদ হাবীবউল্লাহ, সংস্কৃতি কর্মী জাহাঙ্গীর দীপু।
অনুষ্ঠানে অতিথিরা নাট্যকার ও লেখক আহাম্মদ কবীরের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
স্মরণানুষ্ঠানের পর বীজন নাট্য গোষ্ঠীর পরিবেশনায় আহাম্মদ কবীরের রচনায় ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ করা হয়। নাটকটিতে অভিনয় করেন সায়েম উদ্দিন, আব্দুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জায়নাল আবেদিন। এর পর নাট্যাধারের পরিবেশনায় প্রদীপ দেওয়ানজীর রচনায় ও আহাম্মদ কবীরের কথা ও সুরে মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় গীতিআলেখ্যা ‘বদ্ধভূমি’ মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন সারগাম সংগীত পরিষদের পরিচালক ও সংগীতশিল্পী আব্দুল হালিম ও সঞ্চালনা করেন নাট্যকর্মী শাহরিয়ার হান্নান।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments