ডেস্ক রিপোর্ট: বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীতের আমেজ আসে তখনি পীঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বনার্ঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গাণে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ পিঠা উৎসবের আয়োজন করেন।
অনুষ্ঠানে হরেম রকমের পিঠার পসরা নিয়ে বিভিন্ন স্টল সাজান কলেজের শিক্ষার্থীরা।শীতের সকালে এসব স্টলে পুলি পিঠা, চিতাই পিঠা, ভাপা পিঠা, জামাই পিঠা, নকশি পিঠা, পাটিসাপটাসহ বিভিন্ন ধরনের পিঠা স্থান পায়।
প্রত্যকটি স্টল ঘুরে ঘুরে দেখেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান,আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা ও মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. আফিকুর রহমান,আদ্-দ্বীন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে বলেন, পিঠা শুধু খাবার নয়, এর সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য। এই উৎসবের মধ্য দিয়ে বাঙালী ঐতিহ্য ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.মাহমুদা হাসান বলেন,পিঠা উৎসব বাঙ্গালীদের হাজার বছরের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। আদ্-দ্বীন মেডিকেল কলেজ গ্রামের পিঠা-পুলির আমেজকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসবের আয়োজন করেছে। এই উৎসবের কারণে আমরা আমাদের গ্রামের সেই পিঠা-পুলির ঘ্রাণ নিতে পারছি-স্বাদ নিতে পারছি।
পিঠা উৎসবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪টি স্টলকে সেরা পিঠা স্টল ঘোষণা করা হয়।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments