ডেস্ক রিপোর্ট: কাতার বিশ্বকাপ আয়োজন সংশ্লিষ্ট বিভিন্ন নির্মাণ কাজে নিয়োজিত ক্ষতিগ্রস্থ বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের ন্যায্য ক্ষতিপুরণ আদায়ে সরকারের উদ্যোগ গ্রহণের দাবিতে আজ ১৯ নভেম্বর ঢাকা রিপোটার্স ইউনিটির সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ঢাকা নগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা নগরের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস, মনির হোসেন মলি, আল-আমিন হাওলাদার শ্রাবন, বাবু হাসান প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভকেট দিলরুবা নুরী ও সাংগঠনিক সম্পাদক রোকসানা আফরোজ আশাা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে নির্মাণ কাজে অংশগ্রহণকারী শ্রমিকদের মধ্যে সাড়ে ছয় হাজার থেকে ১৫ হাজার শ্রমিক মৃত্যুবরণ করেছে বলে আলোচনা আছে। যারমধ্যে ১০১৮ জন বাংলাদেশী। অত্যাধিক তাপমাত্রা, অস্বাস্থকর কর্মপরিবেশ এবং বিভিন্ন দুর্ঘটনাায় তারা মৃত্যুবরণ করলেও কাতার সরকার এই শ্রমিকদের পরিবারকে কোনো ধরণের ক্ষতিপূবণ দিতে অস্বীকার করছে। আগামীকাল ২০ নভেম্বর উদ্বোধন হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। অথচ এই বিশ্বকাপ আয়োজনে নিয়োজিত হাজার হাজার শ্রমিকের বেতন-ভাতা এখনো পরিশোধ করা হয়নি। অনলাইনে আই.এল.ও’র কাছে অভিযোগ পড়েছে ৩৪ হাজার ৪২৫ টি। অনেক বাংলাদেশী শ্রমজীবী মানুষ যারা তাদের শেষ সম্বল বিক্রি করে বা ধার দেনা করে কাজের সন্ধানে কাতার গিয়েছিল তাদের অনেক কে বেতন-ভাতা পরিশোধ না করে এবং তার ভিসার মেয়াদ পুরণের আগেই জোর করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
নেতৃবৃন্দ, কাতার বিশ্বকাপ আয়োজনের নির্মাণ কাজে নিয়োজিত হয়ে ক্ষতিগ্রস্থ বাংলাদেশী শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে সরকার কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে বলেন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রধান উৎস প্রবাসী শ্রমিকরা। অথচ এই প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় রাস্ট্রের সদিচ্ছা পরিলক্ষিত হয়না। সরকার ্অদ্যবধি কর্মস্থলে ক্ষতিগ্রস্থ হলে ক্ষতিপুরণের, হয়রানী, নির্যাতন সংশ্লিষ্ট আই.এল.ও কনভেনশন ১২১,১৮৯ কিংবা ১৯০ এখনো অনুস্বাক্ষর করেনি। প্রাবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে ব্যার্থতার কারণে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশী দুতাবাসের কর্মকর্তাদের কোনো শাস্তি হয়নি, যা দুঃখজনক। নেতৃবৃন্দ, বিশ্বকাপের আয়োজনে নির্মাণ শ্রমিকদের শ্রম ঘাম ও জীবনের অবদান ভুলে না যেয়ে তাদের ন্যায্য পাওনা ও ক্ষতিপুরণ অবিলম্বে পরিশোধের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের আহবান জানান।
স্টাফ রিপোর্টার: সকাল থেকেই টানা বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকা। ভোর সাড়ে ছয়টার দিকে শুরু হওয়া এই বর্ষণে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। সড়কে যানবাহনের গতি কমে গেছে, ...
ডেস্ক রিপোর্ট: পারমাণবিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়ন এবং সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পারমাণবিক অ ...
স্টাফ রিপোর্টার: সংসদে সম্প্রতি পাস হওয়া ডিজিটাল আইনগুলো মানুষের মত প্রকাশ ও ব্যক্তি-গোপনীয়তার জন্য এখনো ঝুঁকিপূর্ণ এবং অধিকার রক্ষায় প্রতিটি আইনই পুনরায় পর্যালোচনা করা দরকার। ডিজিটাল রাইটস এশ ...
বিশেষ প্রতিনিধি: সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে ‘নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল সোমবার রাত আটটায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদে ...
সব মন্তব্য
No Comments