আজ সর্বনিন্ম তাপমাত্রা যশোর ৯ ডিগ্রী
যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
ডেস্ক রিপোর্ট: উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান
করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সর্বনিন্ম তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯৫%
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৯ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৪০ মিনিটে।
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় একমাত্র আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা ক ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
সব মন্তব্য
No Comments