বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ (৩০মে) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কেএম মুত্তাকী'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন বক্তারা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত বেশ কিছুদিন ধরেই ছাত্রদল ও ছাত্রলীগের মহড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বস্তুত, কিছুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্রলীগ পাল্টাপাল্টি মহড়া অব্যাহত রেখেছে। ছাত্রদল-ছাত্রলীগের মহড়া এবং ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্যাম্পাসের শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments