ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৪৫৩

প্রকাশ : 10 Dec 2024
ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত  ৪৫৩



ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৫৮ জন ও নারী ২৭৪ জন।


আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬৪ জন ও নারী ১৮৫ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৭ হাজার ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬১ হাজার ৩১৪ জন ও নারী ৩৫ হাজার ৮৪৫ জন।


 

সম্পর্কিত খবর

;