স্টাফ রিপোটার : নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির সংলাপে বিএনপিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। তিনি বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ মানুষ। নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব তাঁর উপর। তিনি নির্বাচন কমিশন গঠনের জন্য বিভিন্ন দলের সাথে সংলাপ শুরু করেছেন। বিএনপি বলছে সেই সংলাপে যাবে না। আমি বিএনপিকে বলব, সংলাপে অংশগ্রহণ না করা দায়িত্বশীল দলের কাজ না। আপনারা সুনাগরিক হলে, দায়িত্বশীল দল হলে, জনগণের প্রতি দায়বদ্ধ দল হলে সংলাপে অবশ্যই যাবেন। নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে গঠনমূলক সুপারিশ প্রদান করবেন।
আজ মঙ্গলবার বিকালে মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবন মিলনায়তনে বিজয়ের ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা দেশের জন্য সম্মানের নয়। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ বিশ্বের উন্নত দেশসমূহে যেভাবে নির্বাচন হয়, দেশেও সেই প্রচলিত পদ্ধতিতেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে ৭৫ থেকে ৯৬ পর্যন্ত দীর্ঘ ২১ বছর স্বৈরাচার, সামরিক ও গণতন্ত্রের লেবাসে স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল। সেই পরিস্থিতিতে গণতন্ত্রকে স্থিতিশীল করতে ৩ বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এখন আর সেটির কোন প্রয়োজন নেই। সংবিধান অনুযায়ী দেশের স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারে।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক একেএম সাইফুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments