রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুপ্রীম সীড কোম্পানির বাজারজাত কৃত সুরভী-১ ধানের মেগা মাঠ দিবস অনুষ্টিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩ টায় আলমপুর গ্রামে সুরভী-১ ধানের মেগা মাঠ দিবস অনুষ্টিত হয়। এই উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন টিপু সুলতান। আল-আমীন এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম সীড কোম্পানির লিঃ এর জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বীজ ব্যাবসায়ী ধনেশ চন্দ্র রায়, স্বাগত বক্তব্য রাখেন সুপ্রীম সীড কোম্পানির অফিসার এহতেশাম সহ এলাকায় গন্য মান্য ব্যাক্তি বর্গ।
শতাধিক কৃষক হাসনাত এর সুরভী -১ ধানের জমি পরিদর্শন করেন। কৃষক হাসানাত মিয়া জানান, সুরভী-১ ধানের বাম্পার ফলন
হয়েছে। এই জতের বৈশিষ্ট্য হল বোরো মৌসুমে আবাদকৃত চিকন জাত, জীবনকাল প্রায় ১৪৫ দিন, বি এল বি এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত, রোগ পোকার আক্রমণ নেই, তার জমিতে প্রতি গোছায় কার্যকর কুশির সংখ্যা অন্য যে কোন চিকন হাইব্রিড ধানের চেয়ে বেশী, শীষের গড় দৈর্ঘ্য প্রায় ১১.৫ ইঞ্চি , যা ফলনে ব্রি - ২৮ এর চেয়ে অনেক বেশি।
প্রধান অতিথি কৃষিবিদ মশিউর রহমান বলেন, ধান চাষের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ পোকার আক্রমণ হলে করনীয় এবং ভাত খাওয়ার জন্য সবচেয়ে আদর্শ জাত সুরভী -১ ধানের বিশেষ গুনাগুন তুলে ধরে বলেন, যারা ব্রি-২৮ বা ব্রি-২৯ ধান লাগিয়ে পেতা পোড়া বোগের কারনে কাংখিত ফলন পাচ্ছেন না, তারা সকলে সুরভী -১ চাষ করলে বেশি ফলন সহ ঝর ঝরে ভাত খাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন। সঠিক ব্যাবস্থাপনায় চাষ করলে বিঘা প্রতি ৩০ মন ফসল সংগ্রহ করা যায়। এই বৈশিষ্ট্য গুলো নীজ চোখে দেখতে পেয়ে আগামীতে সবাই সুরভী-১ জাতের ধান চাষ করবেন বলে জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments