ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১,২১১

প্রকাশ : 12 Nov 2024
ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ১,২১১

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮১ জন ও নারী ১৮৬ জন।

আজ (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১,২১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৭৫৮ জন ও নারী ৪৫৩ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৪ হাজার ৮০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৭ হাজার ২১৫ জন ও নারী ২৭ হাজার ৫৮৫ জন।

সম্পর্কিত খবর

;