দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে দু’দল মাদক ব্যবসায়ীর সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ বাজারে দু’দল মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে স্থানীয় বিজিবি ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়রা জানায়, মুন্সিগঞ্জ সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী রতন আলী মাদক ব্যবসার বকেয়া ৩৮হাজার টাকা অপর শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী নিহাজ আলীর কাছে চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষে ১০-১২জন মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় ঘন্টাব্যাপী চলা দফায় দফায় সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে স্থানীয় মুন্সিগঞ্জ আশ্রয়ন বিওপি’র বিজিবি সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয় পক্ষের নিহাজ (৪৫), মুকুল (৩০), হাসাদ (২৫), মিথুন (২২ ও জুয়েল (৩০) ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়। আহতদের মধ্যে নিহাজ, হাসাদ ও মিথুনকে গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীমান্তে সংঘর্ষের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংর্ঘ হয়েছে। সংঘর্ষে ৪-৫জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেখানকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বরিশাল ব্যুরো: মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।শনিবার বেলা এগারোটার দিকে স্থানীয়রা হিজলা উপজ ...
ডেস্ক রিপোর্ট: পরস্পরের প্রতি সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে শনিবার পথশিশু, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্য ফল উৎসবের আয়োজন করেছে গুলশান সোসাইটি। বিচারপতি শাহাবুদ্দ ...
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জাতীয় ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে বহুল আলোচিত ও সমালোচিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. এস এম মাইদুল ইসলাম অবশেষে বদলি ...
সব মন্তব্য
No Comments