ডেস্ক রিপোর্ট: ভুয়া ভাউচারে কথিত জিপিএফসহ বিভিন্ন বিলের নামে প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাগুরা পুলিশের চার এসআই ও আট হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সাতক্ষীরা দেবহাটা থানার এসআই হাসিনা খাতুন, এসআই মোঃ সবুর আলম খান,যশোর পুলিশ লাইনের এসআই মোঃ মাহাবুব আলম,মাগুরা পুলিশ লাইনের অবসরপ্রাপ্ত এসআই মোঃ সাইফুর ইসলাম ও পুলিশের অবসরপ্রাপ্ত টিএসআই খান মোঃ আব্দুল হাই, পুলিশের অবসরপ্রাপ্ত এ এস আই মোঃ আতিয়ার রহমান ও শাহ আলম গাজী, মাগুড়া জেলা পুলিশ লাইনের হিসাবরক্ষক মোঃ শরিফুজ্জামান, মাগুরা জেলা হিসাব রক্ষণ ও ফিন্যান্স কর্মকর্তা জি এম জিল্লুর রহমান, ফিন্যান্স কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও সরকার রফিকুল ইসলাম, একই অফিসের অডিটর মোঃ আজমল হোসেন, মোঃ আব্দুল লতিফ মিঞা, রথিন বিশ্বাস, মোঃ ফজলুর শহিদ ও শেখ আব্দুস সালাম, মাগুরা জেলা পুলিশ লাইনের কনস্টেবল গাজী মশিউর রহমান, মোঃ ফিরোজ হোসেন,শিপন মৃধা,মোছাঃ তাসলিমা খাতুন,হালিমা, অবসরপ্রাপ্ত কনস্টেবল কৃষ্ণপদ বিশ্বাস,মোঃ আকবর আলী ও আবুল কাশেম এবং নড়াইলের বাসিন্দা আজমল মুন্সি ও মাগুরা বাসিন্দা রোকাইয়া ইয়াসমিন বিচিত্রা এবং সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ ওয়াজেদ আলীকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, মাগুরা পুলিশ সুপারের কার্যালয় হতে কথিত জিপিএফ, ল্যাম্প গ্র্যান্ট, ডিপোজিট এগেইন্সট সাপ্লাইজ এ্যান্ড ওয়ার্ক নামে বিল মাগুরা জেলা হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করা না হলেও ৯ জনের নামে ৮১ টি একাউন্ট পেয়ী চেক ইস্যু করার মাধ্যমে ৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ৫৩৩ টাকা আত্মসাত করে আসামিরা।
পরস্পরের যোগসাজশে একই পদ্ধতিতে অস্তিত্ববিহীন ৬টি বিলের মাধ্যমে জেলা পুলিশ মাগুরার ৬জন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আতিয়ার রহমান, শাহ আলম গাজী, খান মোঃ আব্দুল হাই, কৃষ্ণপদ বিশ্বাস, মোঃ আকবর আলী এবং আবুল কাশেম তাদের জিপিএফ এর প্রাপ্য অর্থের অতিরিক্ত ৭৬ লাখ ১১ হাজার ৮১৫ টাকা আত্মসাত করেন। এভাবে মোট ১০ কোটি ৪৪ লাখ এক হাজার ৩৪৮ টাকা আত্মসাত করা হয়।
আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের অধিবেশন থেকে প্রতীকী ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিকেল ৫টা ৫৬মিনিটে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান গণবিরোধী বিল পাসের ...
স্টাফ রিপোর্টার: জাতীয়ভাবে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্ ...
স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বড় ব্যবধানে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর ...
সব মন্তব্য
No Comments