ডেস্ক রিপোর্ট: সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনা সহ বিভিন্ন জেলার বন্যার্তদের সহায়তার জন্য বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ গণচাঁদা সংগ্রহের দ্বিতীয় দিনে আজ ২২ জুন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মতিঝিল-ফকিরাপুল-আরামবাগ-বিজয়নগর-পল্টন এলাকায় পদযাত্রা করে গণ সংগ্রহ করেন।
এসময় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ, বাম জোটের জুলফিকার আলী, আহসান হাবীব বুলবুল, তৈমুর খান অপু, জহিরুল ইসলাম সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণচাঁদা সংগ্রহের সময় নেতৃবৃন্দ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষকেই মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।
ত্রাণ সংগ্রহ শেষে অভিজ্ঞতায় নেতৃবৃন্দ জানান ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকাই সাধারণ মানুষ দিয়েছেন। এর মধ্যে শ্রমজীবী রিকশা চালক, ভ্যান চালক, ছোট দোকানদার ও সাধারণ পথচারীরাই আগ্রহ নিয়ে বন্যার্ত মানুষের জন্য অর্থ সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, সিলেট-সুনামগঞ্জ-নেত্রকোনায় বাম জোটের ত্রাণ তৎপরতা চলছে।
আগামী ২৭ জুন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বন্যার্ত এলাকায় গিয়ে সরাসরি ত্রাণ তৎপরতায় অংশ নেবেন।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments