মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীর বাগমারায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামীর ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার রাজশাহী নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা.হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত সোহাগ হোসেন বাগমারা উপজেলার চাঁনপাড়ার মৃত জয়নালের ছেলে।
এ মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তারা হলেন ইয়াছিন আলী মণ্ডল, ইমরান আলী মণ্ডল ও মোসা. রুপালী।
রাজশাহী নারী ও শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,২০১১ সালের ৪ এপ্রিল আসামি সোহাগ হোসেন দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে স্ত্রী সাবিনাকে গলা টিপে হত্যা করেন সোহাগ। এ ঘটনায় নিহতের মা সামেনা বিবি একটি মামলা করেন। সে মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা বলেন, আসামি সোহাগের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। যেহেতু ঘটনার সময় আসামির বয়স ১৬ বছর ছিল তাই তাকে সংশোধনাগারে রাখা হয়েছিল। বর্তমানে তিনি পূর্ণবয়স্ক হওয়ায় তাকে রাজশাহী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments