কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ প্রজাতির একটি কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় এ পাখিটিকে উদ্ধার করে। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়জিদ মুন্সী বলেন, আন্ধারমানিক নদীর চরে এ পাখিটি অসুস্থ্য অবস্থায় স্থানীয়রা দেখতে পায়। পরে তারা খবর দিলে ঘটনা স্থলে গিয়ে পাখিটি উদ্ধার করি।
কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান, এসব পাখি অতি দুর্লভ। পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা হবে।
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
সব মন্তব্য
No Comments