মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সড়কে ড্রেজার ও বালু ব্যবসায়ীদের সমন্বয়ে নির্মান করা একাধিক অস্থায়ী স্প্রিট ব্রেকার এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জান মালের ক্ষতি সাধিত হচ্ছে শুনতে পেয়েও স্থানীয় প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তাদের নাকের ডগায় গুরুত্বপূর্ণ এই সড়কের কয়েকটি স্পটে ড্রেজার ও বালু ব্যবসায়ীদের পাইপ রক্ষার জন্য ইটের খোয়া দিয়ে যত্রতত্র অপরিকল্পিত নির্মাণ করা হয়েছে অস্থায়ী স্প্রিট ব্রেকারগুলো। জনবহুল একটা সড়কে মাসের পর মাস এভাবে গতিরোধ বেআইনি হলেও কোন শক্তির বদৌলতে এই কাজটি জায়েজ করে নিচ্ছে তা স্থানীয় প্রশাসনই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান। বুধবার রাতে আজাদ সিনেমা হলের সন্নিকটে এমনই একটি স্প্রিট ব্রেকারে মটর সাইকেল দূর্ঘটনা কবলিত হয় আনাস(২৫) নামের এক যুবক। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংখাজনক হওয়ায় আনাসকে কর্তব্যরত ডাক্তার বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। অনুসন্ধানে জানা গেছে, গত এক মাসে ড্রেজার ব্যবসায়ীদের এই ভয়ংকর মৃত্যুকুপ স্প্রিট ব্রেকারে ২৫ টির অধিক দূর্ঘটনা ঘটে এবং ৩০/৩৫ জন আহত হন। এদের মধ্যে কেউ কেউ বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত দুই সপ্তাহ আগে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুর রাজ্জাকও এমনি একটি স্প্রিটব্রেকারে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন সজ্জাশায়ী ছিলেন। বিষয়টি জানার পরেও টনক নড়েনি প্রশাসনের। এলাকাবাসী এই অবৈধ স্প্রিটব্রেকার নির্মানের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেবার দাবী জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
সব মন্তব্য
No Comments