মাহাবুবুর রহমান: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আগামী নির্বাচনে কার সাথে জোট হবে জানিনা। তাই তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সে অনুযায়ী সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে কাজ শুরু করেছেন। তিনি বলেন, রাজনীতি হারিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলোও হারিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারে থেকে ১২ মাসে ১৩ পার্বণে ক্ষমতা প্রদর্শণ করে তারা, দেশের মানুষ তা দেখতে বাধ্য। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। আবার বিএনপি রাজনীতিতে দাঁড়াতে পারছে না। এই অবস্থায় কেউ বিএনপিতে যোগ দিতে চাচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা রাজনীতির বিকল্প শক্তি হতে পারেনি। রাজনীতির মাঠে দাঁড়াতে পারেনি ডক্টর কামাল হোসেনের দলও। তাই এখনো দেশের মানুষের সামনে জাতীয় পাটি একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, দেশের মানুষ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী হিসেবে দেখতে চায়। তিনি দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একথা বলেন।
এসময় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, ঐক্যই জাতীয় পার্টির আসল শক্তি। তিনি বলেন, দলের প্রতিটি স্তরে শৃংখলা আমাদের আশাবাদী করে। একটি কল্যাণমূখী নতুন বাংলাদেশ গড়তেই জাতীয় পার্টির রাজনীতি।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে জাতীয় পার্টি কখনোই আপোষ করবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শের নতুন বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাবো। দেশের মানুষের আস্থা অর্জন করতেই আমাদের রাজনীতি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এমপি, পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভঁইয়া, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব হোসেন, চট্টগ্রাম মহানগর জাতীয় মহিলা পার্টির আহŸায়ক সুলতানা রহমান, কৃষক পার্টির সাধারণ সম্পাদক নূর আহমেদ মিঠু, নুরুল হুদা জুজু। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আহমেদ শফি রুবেল, যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, সৈয়দ ইফতেকার আহসান হাসান, সম্পাদক মন্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, আহাদ ইউ চৌধুরী শাহীন, মিজানুর রহমান মিরু, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিঃ এলাহান উদ্দিন, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাফর কামাল, সালামত আলী, নাহিদা সুলতানা পিয়া, নজরুল ইসলাম, ফারুক, সুমন বড়–য়া, নজরুল ইসলাম, সুমাইয়া ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments