মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকালে নগরীর ২৯ নং ওয়ার্ডে মতিহারের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো,মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সকালে তারা পদ্মা নদীতে গোসলে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। ঘটনা শোনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন,ডুবুরিদের দুটি ইউনিট কাজ করছে।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments