ডেস্ক রিপোর্ট: বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কর্মী ও গৃহবধূ মোর্শেদা আক্তার সাথীকে তার ননদসহ কয়েকজন মিলে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় গত ২৩ সেপ্টেম্বর । তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর ঢাকার শেখ হাসিনা বার্ণইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেল ৪.৩০ টায় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ঢাকা নগর শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা নগর শাখার সংগঠক লাবনী আক্তার। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ ঢাকা নগর শাখার সদস্য সচিব কমরেড জুলফিকার আলী, বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক ডা: মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তা বিশ্বাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য অদিতি ইসলাম। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা।
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন, বিজয়ের দিন, গ ...
স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলো আজ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিচারিক সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমে সারাদেশে ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
সব মন্তব্য
No Comments