স্টাফ রিপোর্টার: সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এ সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি ও প্রতারণার সাথে সম্পৃক্ত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী—যদি কোন ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা করেন বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে উক্ত ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধে অপরাধী হিসেবে পরিগণিত হবে। এ অপরাধে সে ব্যক্তি অনধিক ২ (দুই) বছর কারাদণ্ডে, অথবা অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
পাশাপাশি যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এক্ষেত্রে সে অনধিক ২ (দুই) বছর কারাদণ্ডে, অথবা অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আবার যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। এ ক্ষেত্রে সে ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) বছর কারাদণ্ডে, বা ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
ইতোমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে। এই অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments