ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ ১৮ জুন শেষ হলো ৫ দিনব্যাপী মিউজিক অ্যাপ্রিসিয়েশন কোর্স- ২০২৩।
আজ (রোববার) বিকাল ৫. ৩০ টায় সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে অসাধারণ এই আয়োজন নিয়ে অনুভুতি ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। এবারে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদের জন্যও এ কোর্সে অংশ নেয়ার সুযোগ দেয়া হয়। পরে সঙ্গীত নিয়ে ভাবনা ও বোধ তৈরীর লক্ষ্যে এ ধরনের কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রশিক্ষণার্থীরা। কেবল গায়ক হিসেবে নয় সঙ্গীত বিষয়ে সামাজিক বোধ তৈরীতেও এ ধরনের কোর্স সবার জন্য প্রয়োজন বলে অনুভুতি ব্যক্ত করেন কোর্সে অংশগ্রহণকারী সাংবাদিকসহ অনান্য পেশার প্রশিক্ষণার্থীরা।
একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় সংগীত, সংগীত পরিভাষা, নান্দনিকবোধ, পাঠ ও চর্চার মাধ্যমে সংগীত উপস্থাপন, চিন্তা ও লেখার উৎকর্ষ সাধনের লক্ষ্যে এ কোর্সে পরিচালিত হয়।
সমাপনী কোর্সে বক্তব্যে তিনি বলেন- ‘বঙ্গবন্ধুর শাসনামলেও তাকে নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছে। তখনও তাকেঁ লড়াই করতে হয়েছে। এখনও সত্য ও সুন্দর তৈরীর লড়াই, মূল্যবোধ তৈরির লড়াই চলছে’।
মহাপরিচালক বলেন, ‘সাধারণ মানুষের জন্য আমরা সংস্কৃতির আন্দোলন করে যাচ্ছি। বঙ্গবন্ধু যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তৈরী করতে চেয়েছিলেন সেটা এখনো আমরা তৈরী করতে পারি নি। আমরা চেষ্টা করছি’।
সবার ভাবনাগুলোকে উদার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নিজেকে আবিস্কার করুন, সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলুন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে যে জাগরণ তৈরী হয়েছে, এ ধরনের এ্যাপ্রিসিয়েশন কোর্স সেই সংস্কৃতি আন্দোলনেরই অংশ’।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments