বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হার্ট দিবস -২০২২ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় (২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত একটি সেমিনারের আয়োজন করে শিশু হৃদরোগ বিভাগ।
শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক থেকে শুরু হয়ে বটতলা প্রদক্ষিণ করে টিএসএসসি হয়ে ডি-ব্লকের সামনে গিয়ে শেষ হয়। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন।
এসময় শিশু হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. তারিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা করিম, সহযোগী অধ্যাপক ডা.সাখাওয়াত আলম সহকারী অধ্যাপক ডা. চৈতী বড়ুয়া, শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আতাউল্লা বিপ্লব, ডা. আলাউদ্দিন আলী, কার্ডিয়াক এ্যানেসথেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. নুরুজ্জামানসহ কার্ডিয়াক ক্যাথল্যাব, ইকোল্যাব, কার্ডিয়াক আইসিইউ ও কার্ডিওলজি বিভাগের নার্সসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: দেশে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৮ জনের মধ্যে রোগটি নিশ্চিত করা হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ১৮৭। এ সময় ৬৪২জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভ ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও ...
ডেস্ক রিপোর্ট; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ২৪৮। এসময় ১৮৯জন নিশ্চিত হাম ...
সব মন্তব্য
No Comments