ডেস্ক রিপোর্ট: “মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রোটেকশন প্ল্যান অ্যাসুরেন্স" নামে নতুন ৫ বছর মেয়াদী একটি বীমা পলিসি চালু করেছে মেটলাইফ যাতে মাত্র একবার প্রিমিয়াম দিয়ে বিস্তৃত বীমা সুবিধার পাশাপাশি পাওয়া যাবে মেয়াদপূর্তিতে গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালু।
যেসব গ্রাহক তাদের আর্থিক বিনিয়োগ থেকে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষাও নিশ্চিত করতে চান তাদের জন্য মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রোটেকশন প্ল্যান অ্যাসুরেন্স বিশেষভাবে উপকারী। একবার প্রিমিয়াম দিয়েই গ্রাহকরা এই পলিসি থেকে মৃত্যু, দুর্ঘটনা, বা শারীরিক অক্ষমতা এবং অঙ্গহানীর ক্ষত্রে ৫ বছরের জন্য আর্থিকভাবে সুরক্ষিত থাকবেন; নানা অনাকাঙ্খিত ঘটনার জন্য প্রদত্ত এককালীন প্রিমিয়ামের ৩ গুন পর্যন্ত বীমা কভারেজ অথবা মেয়াদপূর্তিতে গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালু ; এবং আয়কর রেয়াতের সুবিধা পাবেন।
এই পলিসির জন্য ন্যূনতম এককালীন প্রিমিয়াম ২ লাখ টাকা। ১৮ থেকে ৬০ বছর বয়সের যে কোনও ব্যক্তি এই পলিসি কিনতে পারবেন।
পলিসিটি কেনার সুযোগ সীমিত সময়ের জন্য বহাল থাকবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংক থেকে https://www.metlife.com.bd/solutions/savings-investments/mfdpp-assurance/ অথবা ১৬৩৪৪ নম্বরে ফোন করে।
এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ বলেন, “মেটলাইফ ফিক্সড ডিপোজিট প্রটেকশন প্ল্যান অ্যাসুরেন্স পলিসি বিনিয়োগ ও আর্থিক সুরক্ষার মাধ্যমে গ্রাহকদের নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে সাহায্য করবে। এটি গ্রাহকদের জন্য আর্থিক সুরক্ষা নেওয়াও সহজ করে দিচ্ছে কারণ মাত্র একবার প্রিমিয়াম প্রদান করেই ৫ বছরের জন্য বীমা কভারেজ সহ গ্যারান্টিড ম্যাচুরিটি ভ্যালু পাওয়া যাবে এ পলিসি থেকে।"
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments