সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : সারাদেশের ন্যায় রাজশাহীর তানোরের তালন্দ বাজারের আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টেও চলছে ওয়ালটনের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’। ওয়ালটনের এ ডিস্ট্রিবিউটর পয়েন্টের আওতায় ওয়ালটন পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য ‘ডাবল মিলিয়ন’ অফার ঘোষণা করা হয়েছে। এখান থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পাচ্ছেন ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এসব সুবিধা সম্পর্কে গ্রাহকদের অবহিত করার লক্ষ্যে তানোর উপজেলা জুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ এর ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার টি-শার্ট, ফেস্টুন, ব্যানার, ব্যান্ড পার্টি, মাইকিং, লিফলেট বিতরণ সহ তালন্দ বাজার এলাকায় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এছাড়া স্থানীয় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্রও বিতরণ করা হয়েছে। তাছাড়া, উপজেলার তালন্দ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন আবরার ইলেকট্রনি∙ ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টের স্বত্তাধিকারী আবু হেনা বাবু।
উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের রাজশাহী জোনের সিনিয়র আরএসএম এএইচএম আসাদুজ্জামান এবং আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টের স্বত্তাধিকারী আবু হেনা বাবুসহ ওয়ালটনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, চলতি বছরের ১০ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজিটাল ক্যাম্পইন সিজন-২১ এর আওতায় তানোরের তালন্দ বাজারের আবরার ইলেকট্রনিক্স ওয়ালটন ডিস্ট্রিবিউটর পয়েন্টে ক্রেতারা ওয়ালটন পণ্য ক্রয়ে পেতে পারেন ‘ডাবল মিলিয়ন’ অফারের এসব সুবিধা।
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
স্টাফ রিপোর্টার: দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি যশোর শহরে তাদের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটির ১৮তম শাখাটি যশোর শহরের প্রা ...
স্টাফ রির্পোটার: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) নির্বাচন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) ২০২৬-২৮ ম ...
সব মন্তব্য
No Comments