সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদরের পৌরসভা এলাকার গেইটপাড় পিটিআই এর পেছনে বউ বাজারে জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর (ঈগল প্রতীক) নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটে।
বুধবার দিবাগত রাত (২১ ডিসেম্বর) আনুমানিক সাড়ে বারটার দিকে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এলাকাবাসী জানায়, রাত সাড়ে বারটার দিকে নৌকা মার্কার কিছু লোক ঈগল মার্কার প্রচার কেন্দ্রে এসে বকাবকি শুরু করে এবং কেন্দ্রের ভিতরে ঢুকে চেয়ার টেবিল ভাংচুর করে।
এবিষয়ে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রেজনু যুগবার্তাকে বলেন, আমরা নির্বাচন কমিশনের নিয়মবিধি মেনে শহরের বউ বাজার এলাকায় প্রচারকেন্দ্র করেছি। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ, ভোটারদের সরব উপস্থিতির নির্বাচন সেখানে নৌকা প্রতীকের প্রার্থীর এই নোংরামি এবং ভাংচুর কি মেসেজ দিতে চাচ্ছে আমি বোধগম্য নই। আমরা থানায় এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিবো এই বিষয়ে।
এবিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির যুগবার্তাকে বলেন, 'আমরা ভাংচুরের ঘটনায় অভিযোগের পেয়েছি, বিপুল নামে একজনকে শহরের জিগাতলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।'
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখি ...
নড়াইল প্রতিনিধি : গভীর রাত। চারদিকে সুনসান নীরবতা। দিনের ক্লান্তি শেষে ঘুমে আচ্ছন্ন একটি পরিবার। একই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল দুই বোন। কিন্তু সেই শান্ত রাত মুহূর্তে রূপ নেয় বিভীষিকাময় ট্র্যাজেডিতে।রো ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর কালীবাড়ি রোড এলাকায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।সোমবার দুপুরে নগরীর সরস্বতী মাধ্যমিক বি ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই ...
সব মন্তব্য
No Comments