মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় মারাত্মক আহত জাফর আলী মুন্সী (৬২) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।
নিহত শিক্ষক জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।
জানা গেছে, শনিবার (২২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল ওই শিক্ষকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত সাড়ে ১২ টার দিকে মারা গেছেন।
কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটর সাইকেল চালক ঘটনাস্থলে মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে। মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments