ডেস্ক রিপোর্ট: বিশ্ব পর্যটন দিবস -২০২১ উদযাপনে আজ ২৭ সেপ্টেম্বর ২০২১, সকাল ১০টায়, বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স-এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের আহবায়ক রাশেদুর রহমান রাশেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আহসান হাবিব বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠিত শোভাযাত্রা পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন এবং শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন। সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন রিমেল ও মোহাম্মদ শরিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জনার্দন দত্ত নান্টু, প্রকৌশলী ইমরান হাবিব রুমন, রাহাত আহমেদ, ঢাকা নগর কমিটির সদস্য সচিব আল-আমিন শিমুল, সুদার্শি চাকমা, ফসাল আহমেদ, নওগাঁর জয়নাল আবেদিন মুকুল, নাটোরের দেবাশিষ রায়, সিলেটের অ্যাড.জুনায়েদ আহমেদ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ১৯৮০ সাল থেকে জাতিসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থা ২৭ সেপ্টেম্বর কে বিশ্ব পর্যটন দিবস হিসাবে পালন করে আসছে। বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে মানুষের দৈন্দিন কাজের ধরণ শারীরিক শক্তি নির্ভরতা থেকে অনেক বেশি মানসিক দক্ষতা নির্ভর হয়ে ওঠায় মানসিক প্রফুল্লতা এবং বহুমাত্রিক বচিত্রের সাথে পরিচিত হওয়ার গুরুত্ব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পর্যটনের গুরুত্ব বেড়েছে। প্রাকৃত্রিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বহু নিদর্শনের কারণে বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। কিন্তু পর্যটন শিল্পের বিকাশের অবসম্ভাবি শর্ত দক্ষ কর্মীর সেবা। আর পর্যটন খাতে দক্ষ শ্রমের সরবরাহ নিশ্চিত করতে হলে পর্যটন কর্মীদের শ্রম অধিকার এবং মর্যদা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র এবং পর্যটন শিল্পের বিনিয়োগকারীগণ এই সত্য ধারণ করেনা। শ্রমিক ছাড়া শিল্পের কি কোন অস্তিত্ব সম্ভব? নিশ্চয় নয়। পর্যটন সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তা আর মালিকরা শ্রমিকবিহিন এক অলিক পর্যটন শিল্পের কথা কল্পনা করেন, অলিক কখোনো বাস্তব নয়। তাই তারা পর্যটন কর্মী/ শ্রমিকদের স্বীকৃতি ছাড়ায় বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচী পালন করছেন। নেতৃবৃন্দ শ্রম অধিকার আদায়ে পর্যটন শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন, শ্রম আইনে পর্যটন কর্মীদের স্বীকৃতি, পর্যটন কর্মীদের জন্য মজুরি কাঠামো নির্ধারণ, করোনাকালে ছাঁটাইকৃত পর্যটন কর্মীদের পুন:নিয়োগসহ বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়ার্কার্স এমপ্লয়িজ ফেডারেশনের ৭ দফা বাস্তবায়নের দাবিতে শক্তিশালি আন্দোলন গড়ে তুলতে দেশের সকল পর্যটন কর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সমাবেশ শেষে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২১ এর সফলতা কামনা করা হয় এবং একটি শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে ঢাকা রিপোটার্স ইউনিটি’র সামনে শেষ হয়।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments