বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানান কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৬ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাচ ধারণ, সাড়ে ৭ টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বি- ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কর্মসূচি পালনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজকার, আলবদর ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তবে যে লক্ষ্য নিয়ে ষড়যন্ত্রকারীরা বুদ্ধিজীবীদের হত্যা করে সে লক্ষ্য পূরণ হয়নি। কারণ বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বর্তমানেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই, তাই দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে অবশ্যই শক্তিশালী করতে সকলকে কাজ করে যেতে হবে।
এসকল কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, বেসিক সাইন্স এন্ড প্যারা ক্লিনিক অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরপদার, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. স¦পন কুমার তপাদার, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, অফিস প্রধানগণ, শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments