২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৯৭ হাজার ২৯৮ জনের ভ্যাকসিন গ্রহণ

প্রকাশ : 15 Jul 2021
২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৯৭ হাজার ২৯৮ জনের ভ্যাকসিন গ্রহণ

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লক্ষ ৯৭ হাজার ২৯৮ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ১ লাখ ৯৬ হাজার ৬৩৩ জন । এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৬৬৫ জন।

সিনোফার্মের প্রথম ডোজ ভ্যাকসিন ১ লাখ ৪৬ হাজার ৩১৯ জনে গ্রহণ করেছে। এনিয়ে সিনোফার্মের ভ্যাকসিন প্রথম ডোজ মোট ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ২ হাজার ২৫৯ জন।

ফাইজারের প্রথম ডোজ নিয়েছে ৪ হাজার ১৪৮ জন। মোট নিয়েছে ৪৬ হাজার ৯৮১ জন।

অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন দ্বিতীয় ডোজ নিয়েছে ৬৬৫ জন। প্রথম ডোজ মোট নিয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন।দ্বিতীয় ডোজ মোট নিয়েছে ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন।

মডার্নার ভ্যাকসিন নিয়েছে ৪৬ হাজার ১৬৬ জন। এ পর্যন্ত মোট নিয়েছে ১ লাখ ১২ হাজার ৫৭১ জন।

উল্লেখ্য, ১৫ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

সম্পর্কিত খবর

;