স্টাফ রিপোর্টার: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) বর্তমান পরিচালক (প্রশিক্ষণ কৌশল) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ভুয়া সনদের মাধ্যমে দীর্ঘ ২৩ বছর ধরে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে। একাধিক সূত্রের বরাতে জানা যায়, ২০০১ সালে সহকারী পরিচালক (ক্যামেরা ও আলোকসজ্জা) হিসেবে যোগদানের সময় তিনি একটি ভুয়া ডিপ্লোমা সনদ জমা দিয়েছিলেন।
অভিযোগ অনুযায়ী, "মিতালী ফিল্ম স্টুডিও" নামের একটি অপ্রচলিত প্রতিষ্ঠান থেকে তিনি সনদটি সংগ্রহ করেন। অথচ সরকারি নথি ও কারিগরি শিক্ষা বোর্ড নিশ্চিত করেছে যে, এ ধরনের কোনো প্রতিষ্ঠান কখনো অনুমোদিত ছিল না।
নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ অস্বীকার করে বলেন, "একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি সঠিক নিয়মেই চাকরির আবেদন করেছি, এবং আমার সনদটি সরকারি কমিশন কর্তৃক গ্রহণযোগ্যতা পেয়েছে।"
তবে, অভিযোগের প্রমাণ হিসেবে নজরুল ইসলামের হাতে লেখা নথি ও সনদের কপির মধ্যে সাদৃশ্য পাওয়া গেছে। এনআইএমসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির মহাপরিচালক থাকলেও, বাস্তবে সকল কার্যক্রম পরিচালনায় নজরুল ইসলামের প্রভাব সর্বোচ্চ।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানায়, "মিতালী ফিল্ম স্টুডিও" কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান নয় এবং তারা কোনো সনদ প্রদান করতে পারে না। ভুয়া সনদ যাচাইয়ের পর বোর্ডের উপপরিচালক রাজু মুহাম্মদ শহীদুল ইসলাম বলেন, "এটি একটি জাল সনদ।"
সংশ্লিষ্ট অন্য একটি তদন্ত প্রতিবেদনে দেখা যায়, সনদে প্রদত্ত ঠিকানা "এইচ-৭০, আমতলী, মহাখালী, ঢাকা-১২১২" নামে কোনো প্রতিষ্ঠান মহাখালী এলাকায় খুঁজে পাওয়া যায়নি।
১৯৯৬ সালের নিয়োগ বিধিমালায় স্পষ্ট বলা হয়েছে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিপ্লোমা সনদ চাকরির জন্য আবশ্যক। অথচ নজরুল ইসলাম এই শর্ত পূরণ করেননি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত গড়িয়েছে।
ঢাকার সিনিয়র আইনজীবী এডভোকেট কামরুজ্জামান বলেন, "ভুয়া সনদ দিয়ে চাকরিতে প্রবেশ শাস্তিযোগ্য অপরাধ। সরকারি চাকরির ক্ষেত্রে এই ধরনের সনদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
ঘটনাটি প্রকাশ পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নজরুল ইসলাম নিজের ক্ষমতার অপব্যবহার করে সব অভিযোগ ম্যানেজ করার চেষ্টা করেছেন।
এই ঘটনায় স্বচ্ছ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক, পেশাজীবী ও সুশীল সমাজের সদস্যরা।
ডেস্ক রিপোর্ট: আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও ব ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের আওতায় ২০২৬ সালের এপ্রিল মাসে ৫২০৫টি ফৌজদারি ও ৩০২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতিকে শপথ বাক্য পাঠ করান ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ২০২১-২২ অর্থবছরের ৩৮টি নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম। এর মধ ...
সব মন্তব্য
No Comments