কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: উদ্বোধন হলো দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার বেশ কয়েকটি গুরুত্বপূর্ন প্রকল্প। বৃহস্পতিবার সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে পায়রা বন্দর আরও এক ধাপ সক্ষমতা অর্জন করল। প্রকল্পগুলো হলো, রাবনাবাদ চ্যানেল ঠিক রাখার জন্য দেশের বৃহত্তম ড্রেজিং, প্রথম টার্মিনাল প্রকল্প ও ৮ টি জলযান। এছাড়া আন্ধারমানিক নদীর উপর ১ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সেতু ও ছয় লেনবিশিষ্ট সড়কের নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর আগামীতে পরিপূর্ণ সক্ষমতার সাথে যাত্রা শুরু করবে এবং বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে এমটাই জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী পাড়ে চারিপাড়া গ্রামের পায়রার প্রথম টার্মিনাল প্রান্তে নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পটুয়াখালী-২ আসনের সাংসদ আ,স,ম ফিরোজ, পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মজিব্বুর রহমান মহিব, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএম শাহাজাদা, নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মোস্তফা কামাল, পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল সহ পায়রা কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর রাবনাবাদ চ্যানেলে নৌযানগুলোর বর্নিল সাজে মহড়া প্রদর্শিত হয়। কোনো বিদেশি জাহাজ বা দেশীয় নৌযান দুর্ঘটনার কবলে পড়লে দ্রুত উদ্ধার করা এবং চ্যানেলে জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে টাগবোট সাহায্যকারী জাহাজ হিসেবে কাজ করবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে।
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
সব মন্তব্য
No Comments