সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা,সমাবেশ নিষিদ্ধ

প্রকাশ : 25 Aug 2024
সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সভা,সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সব ধরনের সভা, সমাবেশ,মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।রোববার (২৫ আগষ্ট) রাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জারির কথা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্টোপলিটন পুলিশ অর্ডন্যান্স (অর্ডিন্যান্স নং-১১১/৭৬) এর ধারায় অর্পিত ক্ষমতাবলে ২৬ আগষ্ট সোমবার হতে পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত বাংলাদেশ এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের (যমুনা) আশেপাশের এলাকায় যে কোনও প্রকারসভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্র, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।


সম্পর্কিত খবর

;