স্টাফ রিপোটার: অন্যরকম পারিবারিক আবহে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী ঐশীর গায়ে হলুদ অনুষ্ঠান। অন্যরকম এ জন্য যে, নিজের পরিবারের বাইরে ঐশীর আছে সংগীতশিল্পীদের নিয়ে আরও একটি পরিবার। এক ঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে সেই টিএম পরিবারের আয়োজনেই ৩১ মে অনুষ্ঠিত হল অন্যরকম এক হলুদ সন্ধা।
সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরী হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল,পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ।
মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার। নাচে অংশ নেন ঐশী ও তার হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তার সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।
ঐশী বলেন, “আমার বাবা মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীতজীবনে বড় করে তুলেছেন। তাদের ঘিরে আমাদের সংগীতশিল্পীদের যে বলয় তাই আমাদের টিএম পরিবার। গায়ে হলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেয়ায় টিএম পরিবার ও গানবাংলাকে অনেক ধন্যবাদ।”
গায়ে হলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের বাবা-মা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমনি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।
আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত দুই এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments