ডেস্ক রিপোর্ট: সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ বিষয় রাজধানীর রমনা থানায় একটি ডায়েরী করেছে তার পরিবার।
জানাগেছে, ৭১ বছর বয়সী বিভুরঞ্জন আজকের পত্রিকায় চাকরি করেন। এছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লেখেন।
পরিবার জানিয়েছে, ২১ আগষ্ট বৃহস্পতিবার সকালে বাসা থেকে থেকে বের হন। শুক্রবার সকালেও বাসায় ফিরেননি তিনি। মোবাইল ফোনটি বাসায় রেখে গেছেন। কারো কাছে কোন তথ্য না পেয়ে তার ছেলে ঋত সরকার বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাতে রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
চলচ্চিত্র নির্মাতা ও জাগরণ টিভি প্রধান সম্পাদক এফ এম শাহীন শুক্রবার (২২ আগষ্ট) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার জানিয়ে বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার ২১ আগস্ট সকাল থেকে নিখোঁজ রয়েছেন। তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবার রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে, কিন্তু এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
মাত্র তিন দিন আগে ১৮ আগস্ট প্রকাশিত তাঁর সর্বশেষ কলাম “বিদ্বেষপরায়ণতার শেষ কোথায়” এ তিনি ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছিলেন। এর পরপরই তাঁর নিখোঁজ হয়ে যাওয়া কোনোভাবেই কাকতালীয় বলা যায় না।
তিনি বলেন, আমরা মনে করি—এটি নিছক একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা নয়; এটি স্বাধীন মতপ্রকাশ ও মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিক ও কলামিস্টদের ভয় দেখিয়ে, গুম-খুনের আতঙ্ক সৃষ্টি করে সরকার বাংলাদেশকে ভয় ও আতঙ্কের রাষ্ট্রে পরিণত করতে চাইছে।
তিনি বিবৃতিতে আমাদের দাবি নামে দাবি তুলে ধরেন। তা হলো-
অবিলম্বে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের সন্ধান দিতে হবে এবং তাঁকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।
সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও ভিন্নমতের মানুষের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন ও গুমের রাজনীতি বন্ধ করতে হবে।
এই ঘটনায় জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সাংবাদিক সংগঠনগুলোর তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছি।
আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি-একজন সাংবাদিকের কণ্ঠরোধ করা মানে গোটা জাতির কণ্ঠরোধের প্রচেষ্টা। বিভুরঞ্জন সরকারের নিরাপদ প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে অর্থবছর ১ জুলাই হতে ৩০ জুন হিসাব করা হয়। এর ফলে জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে; ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগ ...
সব মন্তব্য
No Comments