মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
বুধবার(১৯ অক্টোবর) সন্ধ্যায় বোয়ালিয়া থানার মোড়স্থ মীর ইকবালের অস্থায়ী কার্যালয়ে একত্রে মিলিত হয়ে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় নির্বাচনে দলীয়ভাবে সমর্থন করায় নবনির্বাচিত চেয়ারম্যান মীর ইকবাল জাসদ রাজশাহী মহানগর এর
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
পরে সুষ্ঠুভাবে জেলা পরিষদ পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সবসময় সহযোগিতা করবেন বলে জানান মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
শুভেচ্ছা জানানোর সময় মহানগর জাসদের,সহ সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল,সহ সভাপতি প্রতুল কান্তি ভট্টাচার্য্য,মো.শরিফুল ইসলাম, জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু, যুগ্ম সাধারণ সম্পাদক মো.কাবির খান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,মহানগর,কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সভাপতি শরিফুল ইসলাম সুজন,সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,মহানগর জাসদের,জনসংযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ জোহেব রনি,কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল,সহ সম্পাদক তানভীর হোসেন রুবেল,সহ সম্পাদক মো.পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সড়কে থ্রী হুইলার, ব্যটারী চালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্ ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।সোমবার (২ ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : জরুরি মুহুর্তে রক্তদাতা না পেয়ে দিশেহারা হয়ে পরেছিলেন রোগীর স্বজনরা। এসময় মুমূর্ষ ওই রোগীর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপু ...
সব মন্তব্য
No Comments