ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্যের প্রতিবাদে এবং জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের উদ্দ্যোগে শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে ডেমরা থানা আওয়ামী লীগ।
রোববার (৬ আগস্ট) রাতে ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, ঢাকা -৫ নির্বাচনী এলাকায়
বিএনপি-জামায়াতকে কোনো নৈরাজ্য করতে দেবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপি ও জামায়াত আন্দোলনের নামে কোনোধরনের নৈরাজ্য করলে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। নির্বাচনের আগে এই এলাকায় তাদের কোনো নৈরাজ্যকর কর্মসূচি করতে দেবেন না।
৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুলের সভাপতিত্বে এবং বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিমের সঞ্চালনায় সভায় বক্তব্যে রাখেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন শরিফ ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদুল কবির রাজু ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী আবুল কালাম আজাদ, ৬৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন মোল্লা, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সোহেল খান, ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম,৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী জয়নাল হাজারী ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাফর আহমেদ বাবু,৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আরিফুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় রোপণ করা শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি আবাসন প্র ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় ৫ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ভারী বৃষ্টিপাতের সময় উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই স্থ ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মীরা।বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তান ...
সব মন্তব্য
No Comments