স্টাফ রিপোর্টার: দুটি লাইসেন্সবিহীন ভূয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রকে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়। আজ ধর্ম মন্ত্রণালয়ের হজ-২শাখা হতে 'আকবর হজ গ্রুপ বাংলাদেশ' ও 'আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল' নামে এই দুটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগকে পত্র দেওয়া হয়েছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক আজ (৮ ডিসেম্বর) গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে- আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুসারে একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোন গ্রুপ গঠনের সুযোগ নেই।
এপত্রে আরো বলা হয়েছে- ২০২৫ সনের হজে বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও 'আকবর হজ গ্রুপ বাংলাদেশ' এবং 'আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল' নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফ হতে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে। এমনকি 'ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক' এবং উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রীদের সাথে প্রতারণা করছে। নিবন্ধনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই গ্রুপে একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের অফিস বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মির্জা ফখরুলের হাতে থাকা স্থান ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা ...
সব মন্তব্য
No Comments