মোংলা ( বাগেরহাট ) থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দরে নোঙ্গর করা আমদানিকৃত গাড়ি বহনকারি একটি বিদেশি জাহাজের ডেক ছিদ্র হয়ে পানি ঢুকে গাড়ি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে পানি অপসারন করে জাহাজের ভেতর থাকা গাড়ি গুলো নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর সূত্রে জানা গেছে, “মালয়েশিয়া স্টার” নামের জাহাজটি আমদানিকৃত গাড়ি নিয়ে গত ৬ সেপ্টেম্বর মোংলা বন্দরে আসে। জাহাজ থেকে গাড়ি খালাস শুরুর পর গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার জাহাজের ডেক ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। ‘মালয়েশিয়া স্টার’ নামের জাহাজটি এর আগেও কয়েকবার মোংলা বন্দরে আমদানিকৃত গাড়ি খালাস করেছে। আমদানিকৃত গাড়িগুলো খালাস করে একদিন আগেই জাহাজটির বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। মোংলা বন্দর কর্তৃপক্ষ'র ভারপ্রাপ্ত হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহাদাত হোসেন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টসহ সকলের যৌথ উদ্যোগে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারন করা হয়েছে। জাহাজের মধ্যে এখন কোন পানি নাই। জাহাজে থাকা সব গাড়ি নামিয়ে ফেলা হয়েছে। জাহাজটিতে একটা ছিদ্র হয়েছিলো, যেটি মেরামত করা হয়েছে। কিছু গাড়ি পানিতে নিমজ্জিত হয়েছিল। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ইতি মধ্যে বারবিডার প্রতিনিধি দল ঘনাস্থলে আসছে।
আমদানিকৃত গাড়ি নিয়ে আসা “মালয়েশিয়া স্টার” নামের জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট ওহিদুজ্জামান বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন আমদানিকারকের ৬৩৯টি গাড়ি নিয়ে জাহাজটি বন্দরে আসে। জাহাজটিতে একটি ছোট ছিদ্র হয়েছিল। ইতি মধ্যেই পাম্প দিয়ে পানি বের করা হয়েছে। পানিতে ১৬টি গাড়ি সামান্য ভিজেছে। কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৪৩ হাজার ৩৫১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। আজ মঙ্গলবার সকালে পদ্মা সেতুর নির্বাহী ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিজেদের সব মডেলের ইলেকট্রিক বাইকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। উৎসবের মৌ ...
রফিকুল ইসলাম সুজন: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠেছে। এবার ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি হাটে কোরবানির পশু বিক্রি হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপো ...
ডেস্ক রিপোর্ট: দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘এফএসএফডিএমএসএমই’ স্কিমে অংশ নিতে বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments