উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর বিকেল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, আওয়ামীলীগ নেতা অশোক কুমার হাওলাদার, উত্তম কুমার হাওলাদার, তাপস রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের যুগĄ আহবায়ক শিপন মোল্লা, ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেন, ডাঃ আব্দুল হালিম, শাহিন হাওলাদার, বেবী রানী দাস, অমল মল্লিক, আওয়ামীলীগ নেতা আঃ রহিম মাষ্টার, নজরুল মাঝি, মিজানুর রহমান কবির, আবুল কালাম সরদার, এনামুল হক শাহীন, খায়রুল বাশার লিটন, কুদ্দুস ফকির, প্রমূখ। আলোচনা সভাশেষে বাদ্যযন্ত্রসহ কয়েক হাজার নেতাকর্মী বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে লাঠি খেলার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments