বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ইমো হ্যাকার চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার টানা অভিযান চালিয়ে ইমো হ্যাকার চক্রের এই ৪ সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন সাহা জানান, দীর্ঘ দিন ধরে ইমো হ্যাকার চক্রের সদস্যরা প্রবাসীদের টার্গেট করে ইমো হ্যাক করে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল। বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও সাজাভোগ শেষে পুনরায় তারা এই কাজে জড়িয়ে পড়ে।
সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমে ইমো হ্যাকার চক্রের প্রতারণা নিয়ে সংবাদ প্রকাশ হলে গত ১৯ সেপ্টেম্বর নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে স্বপ্রনোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলেমের ছেলে সনি আহমেদ (২০), লালন মোল্লার ছেলে সুরুজ আলী (২০), গোলাম মোস্তফার ছেলে হারুনুর রশিদ (১৯) এবং শাহজাহান আলীর ছেলে শিপন আলী (১৬)সহ মোট ৪ জনকে আটক করা হয়। নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে স্বপ্রনোদিত হয়ে পুলিশকে মামলা রেকর্ড করে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ প্রদানের প্রেক্ষিতে পরদিন লালপুর থানার এসআই হাসান তৈফিক বাদি হয়ে একটি মামলা রেকর্ড করে এবং গতকাল বুধবার তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালপুর থেকে ৮ জন ইমো হ্যাকারকে আটক করে।
আটক ইমো হ্যাকারদেরকে প্রেস ব্রিফিং চলাকালে গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত করা হয়। এসময় বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ও লালপুর থানার ওসি ফজলুর রহমানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জ ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের বৈধতা নিয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ ম ...
সব মন্তব্য
No Comments