৪৪তম বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরতদের ফরম পূরণের নির্দেশনা

প্রকাশ : 13 Jul 2025
৪৪তম বিসিএসে সুপারিশকৃতদের মধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরতদের ফরম পূরণের নির্দেশনা

ডেস্ক রিপোর্ট: ৪৪তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদে সুপারিশকৃতদের মধ্যে ক্যাডার সার্ভিসে কর্মরতদের ফরম পূরণের নির্দেশনা প্রদান করা হয়েছে। 

এ বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থী এবং নন-ক্যাডার পদের মনোনয়নের জন্য অপেক্ষমান ৮ হাজার ২৭২ জন প্রার্থীর মধ্যে যারা বর্তমানে ক্যাডার সার্ভিসে কর্মরত আছেন তাঁদেরকে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে googleform (https://forms.gle/XDRX2YoBoAhUpxTB8) পূরণ করে দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। 

সম্পর্কিত খবর

;